1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন একটি মানবিক আবেদন নীলফামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত-১ ও আহত-২ বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজন কারাদণ্ড গাজীপুরে চলাচলের সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মৌলভীবাজারে রাজনৈতিক সংকট: সদস্য সচিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ২৬ নেতা মাদারীপুরে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর হুশিয়ারী বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা সরকারি মেডিকেল কলেজগুলো প্রায় অর্ধেক ধুকে ধুকে চলছে, নেই কোন নজরদারী ইরানের নতুন কৌশলী ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও ভুক্তভোগী পরিবারের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন লালমনিরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার দুর্গাপুরে টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চেয়েছিলেন বিয়ে করতে; পরিবার রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা বগুড়ায় মাদক সেবনের দায়ে দু’জনকে কারাদণ্ড গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ উদ্বোধন করলেন: মির্জা ফখরুল

রাজবাড়ীর বালিয়াকান্দী স্বর্ণের দোকানে চুরি ১০৩ ভরি রূপা ও মোবাইলসহ পেশাদার চোর গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি মামলার মূল আসামি মো. শিমুল হোসেন (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই ১০৩ ভরি রূপা ও একাধিক মোবাইল ফোন।
গ্রেফতারকৃত শিমুল হোসেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. লাল চাঁদ ও ফুলমতির ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার একটি স্বর্ণের দোকানে চুরি ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রূপা ও মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পর থেকেই পুলিশ অভিযানে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ অক্টোবর) রাতে পাতুরিয়া এলাকায় অভিযান চালিয়ে শিমুলকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চুরি হওয়া ১০৩ ভরি রূপা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গ্রেফতারকৃত শিমুল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশের এই সফল অভিযানে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুততম সময়ে অভিযুক্তকেে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট