1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।।

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিবেদকঃ

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতি হোক আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া। এতে অংশ নেন পার্বতীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত সদস্যরা। তারা অগ্নিকাণ্ডের সময় উদ্ধার তৎপরতা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, ভবন ধসে পড়লে উদ্ধার কার্যক্রমসহ নানা বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। উপস্থিত দর্শক ও স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়াটি ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হেমায়েল কবির, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন সরকার প্রমুখ।
ইউএনও মো. সাদ্দাম হোসেন বলেন, “দুর্যোগ কোনো সময়ের জন্য অপেক্ষা করে না। তাই প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ঘনত্ব বাড়ছে। তাই দুর্যোগ মোকাবিলায় গণসচেতনতা এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও প্রস্তুতিই পারে ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করতে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সচেতনতামূলক র‌্যালি ও অগ্নি নির্বাপণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট