1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যান চালক নিহত, আহত অন্তত-১০

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বজলুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালকের নাম শামীম আহমেদ (৩০)। তিনি যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপরপাশে ছিটকে পড়ে। ঠিক সেই সময় পেছন থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস ওই ছিটকে পড়া কাভার্ডভ্যানটিকে পুনরায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনগুলো দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে পুলিশ ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট