1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

ট্রাম্পের পাল্টা পদক্ষেপ: চীনের ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের সঙ্গে পুনরায় বাণিজ্যযুদ্ধের পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজের রপ্তানি সীমিত করায় বেইজিংয়ের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

ঘোষণায় ট্রাম্প জানান, চীন থেকে যুক্তরাষ্ট্রে আগত রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি, আগামী ১ নভেম্বরের মধ্যে ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের’ ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। এই পদক্ষেপ বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগেই কার্যকর হবে।

এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিয়েও পরে জানান, বৈঠকটি এখনো বাতিল হয়নি। তবে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আলোচনা হবে কিনা—সে বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্পের ঘোষণার পরপরই মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, গাড়ি ও ইলেকট্রনিক পণ্য তৈরিতে ব্যবহৃত বিরল খনিজের ওপর চীনের নিয়ন্ত্রণ থাকায় যুক্তরাষ্ট্রের শিল্প খাত তাৎপর্যপূর্ণভাবে চাপে পড়েছে। এর আগেও, চীনের রপ্তানি সীমিতকরণের জবাবে কিছু মার্কিন কোম্পানি, যেমন ফোর্ড, তাদের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

চীন শুধু খনিজ রপ্তানি নিয়ন্ত্রণেই থেমে থাকেনি; তারা মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্ত শুরু করেছে। এতে করে প্রতিষ্ঠানটির চলমান চিপ নির্মাতা অধিগ্রহণ প্রক্রিয়াও স্থবির হয়ে পড়তে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট