1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো

সব নবীর চারটি সুন্নতের একটি সুগন্ধি ব্যবহার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্কঃ

সুগন্ধি ব্যবহার ইসলামে একটি প্রশংসনীয় ও উত্তম কাজ। এটি শুধু নান্দনিকতার অংশ নয়, বরং এটি সব নবীর অনুসৃত একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজেও সর্বদা সুগন্ধি ব্যবহার করতেন এবং মুসলমানদের তা করার প্রতি উৎসাহিত করেছেন।

হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) বলেছেন “চারটি কাজ সব নবীর সুন্নত: সুগন্ধি ব্যবহার করা, বিয়ে করা, মিসওয়াক করা এবং লজ্জাস্থান আড়াল রাখা।” (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)

আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) দুনিয়াবি জিনিসের মধ্যে তিনটি বিষয়কে সবচেয়ে প্রিয় মনে করতেন— নামাজ, সুগন্ধি ও স্ত্রী। (সুনানে নাসাঈ: ৩৯৩৯)

বিশেষত জুমার দিনে সুগন্ধি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
“আল্লাহ এই দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজে আসে, সে যেন গোসল করে, মিসওয়াক করে এবং যদি সুগন্ধি থাকে, তবে তা ব্যবহার করে।”
(সুনানে ইবনে মাজাহ: ৮৩)

আরেক হাদিসে তিনি বলেছেন,
“যে ব্যক্তি জুমার দিন গোসল করে, নিজেকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে, তেল বা সুগন্ধি ব্যবহার করে, মসজিদে গিয়ে অযথা ভিড় না করে নামাজ আদায় করে এবং খুতবার সময় চুপ থাকে— তার এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত সব ছোটখাটো গুনাহ মাফ করে দেওয়া হয়।”
(সহিহ বুখারি: ৯১০)

বর্তমানে প্রচলিত সেন্ট, বডি স্প্রে বা আতর ব্যবহারের ক্ষেত্রেও ইসলাম স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। যদি এতে অপবিত্র অ্যালকোহল বা নিষিদ্ধ উপাদান না থাকে, তবে তা ব্যবহার করা জায়েজ।

বিখ্যাত ইসলামী ফকিহ শাইখুল ইসলাম মুফতি তাকী উসমানি বলেন,
“বর্তমানে পারফিউম বা ওষুধে ব্যবহৃত অ্যালকোহলের বেশিরভাগই আর আঙ্গুর বা খেজুর থেকে তৈরি হয় না; বরং শস্যদানা, খনিজ পদার্থ বা অন্যান্য উৎস থেকে প্রস্তুত করা হয়। তাই এগুলো অপবিত্র নয়।”
(তাকমিলাতু ফাতহুল মুলহিম, খণ্ড ৩, পৃ. ৬০৮)

সুতরাং, আজকের বাজারে থাকা অধিকাংশ অ্যালকোহলযুক্ত সেন্ট ও বডি স্প্রে ব্যবহার করা জায়েজ ও নামাজের উপযোগী— যদি না নিশ্চিতভাবে জানা যায় যে এতে অপবিত্র উপাদান রয়েছে।

ইসলামী দৃষ্টিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার শুধু সামাজিক সৌন্দর্য নয়, বরং এটি একটি নববী ঐতিহ্য— যা আত্মিক পবিত্রতারও প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট