1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের ক্যাম্পেইন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ধুনট প্রতিনিধিঃ

মানবতার সেবায় “রক্তের প্রয়োজনের সবার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হয় আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন।

অনুষ্ঠানটি আল খিদমাহ কওমী ওয়েলফার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন অত্র সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা আরিফুল্লাহ দাঃ বাঃ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম দাঃ বাঃ, মুহতামিম, ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক দাঃ বাঃ, সিনিয়র শিক্ষক, ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসা;
মুফতি সৈকত আহমাদ দাঃ বাঃ, ইমার্জেন্সি সার্ভিস কো-অর্ডিনেটর, আল-ইহসান কওমী হেলথ সার্ভিস নেটওয়ার্ক;
এবং মাওলানা হাফেজ রবিউল ইসলাম দাঃ বাঃ, সেক্রেটারি, আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের চিফ মেন্টর হানজালা আজাদী, সহ-সভাপতি মাওলানা মাসুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, অর্থ সম্পাদক জিহাদ আল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ক্যাম্পেইনে দুই শতাধিক ছাত্র ও শিক্ষক তাদের রক্তের গ্রুপ নির্ণয় করান এবং ভবিষ্যতে রক্তদানে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, রক্তদান কেবল একটি সামাজিক দায়িত্ব নয়; এটি একটি ইবাদত, মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতির বাস্তব প্রকাশ।

মুফতী আশেকে এলাহী শিবলী বলেন, “মানুষের প্রাণ রক্ষা করা ইসলামের দৃষ্টিতে মহৎ কাজ। আমরা চাই প্রতিটি যুবক মানবতার টানে এগিয়ে আসুক, রক্তদানে অভ্যস্ত হোক।”

অনুষ্ঠানটি আয়োজন করে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক, সহযোগিতায় আল খিদমাহ কওমী ওয়েলফার ফাউন্ডেশন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট