1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল ও হামাস শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সম্মত হয়ে স্বাক্ষর করেছে: ট্রাম্প

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকারে ইসরায়েল ও হামাস একমত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথের এক পোস্টে তিনি এ তথ্য জানান। আলজাজিরার।

ট্রাম্প বলেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি—ইসরায়েল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েলও সমঝোতার ভিত্তিতে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।

এই ঘোষণার পর যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে হাজারো প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের পর এমন পদক্ষেপকে অনেকেই গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।

এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতারও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে (পূর্বে টুইটার) পোস্ট করে জানান, আজ রাতে গাজায় শান্তি স্থাপনের প্রথম পর্যায়ের সব শর্ত ও বিধান বাস্তবায়নের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটবে, ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে আর কোনো বাধা থাকবে না।

তবে কাতার জানিয়েছে, চুক্তির বিস্তারিত শর্ত ও বাস্তবায়ন কাঠামো পরবর্তীতে ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ‘প্রথম ধাপ’ কেবল শুরু। চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য এখনো বেশ কিছু জটিল বিষয়—বিশেষ করে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ, হামাসের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ—সমাধান বাকি রয়েছে।

জাতিসংঘও চুক্তির বিষয়টি স্বাগত জানিয়ে সব পক্ষকে অঙ্গীকার রক্ষার আহ্বান জানিয়েছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই চুক্তি টেকসই শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যদি সবাই সততা ও দায়বদ্ধতার সঙ্গে তা বাস্তবায়ন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট