1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ভোলাহাটে সাপে কেটে দুইজনের মৃত্যু, এলাকাবাসীর দাবি উপজেলায় ভ্যাকসিন বাধ্যতামূলক 

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ভোলাহাট প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গত কয়েকদিনে সাপে কেটে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে, এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) উপজেলার আলালপুর গ্রামের একজন এবং খাড়োবাটরা গ্রামের একজন সাপে কেটে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি কৃষিনির্ভর হওয়ায় বর্ষাকাল ও ফসল কাটার মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন (Anti-venom) পর্যাপ্ত পরিমাণে নেই। ফলে সাপে কাটা রোগীদের দ্রুত চিকিৎসা দিতে সমস্যা দেখা দিচ্ছে।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলকভাবে মজুত রাখতে হবে। প্রয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নিয়মিত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে কোনো রোগী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়।

ভোলাহাট উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষজন বলেন,সাপে কাটে গ্রামে, কিন্তু ভ্যাকসিন থাকে শহরে এটা যেন আর না হয়। আমরা চাই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই জরুরি চিকিৎসা পাওয়া যাক।”

এদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট