1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার

ডাঃ লাবলুর হাতে জিম্মি মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক অফিসারের রুমে তালা

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মিঠাপুকুর প্রতিনিধি:

মিঠাপুকুরে ডাঃ আব্দুল হালিম লাবলুর সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়েছে মিঠাপুকুর হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স,কর্মকর্তা কর্মচারী সহ হাসপাতালে আসা সাধারণ মানুষ। পূর্বের দিন মিঠাপুকুরে পদায়নকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারকে মব সৃষ্টি এবং গুজব রটিয়ে কর্মস্থলে যোগদান ঠেকানোর পর আবাসিক মেডিকেল অফিসারের রুমে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমানের রুমে তালা দেওয়ার ঘটনা ঘটে। নেপথ্যে এই ঘটনায় নেতৃত্ব দেন, মিঠাপুকুর হাসপাতালের সিন্ডিকেটের মূলহোতা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ আব্দুল হালিম। মঙ্গলবার (৭ অক্টোবর) ডাঃ শামসুন্নাহারকে যোগদানে সমর্থন করার কারনে রুমে তালা দেওয়া হয়েছে বলে জানান,ডাঃ মোঃ মিজানুর রহমান। সরেজমিনে গিয়ে দেখা যায়, আবাসিক মেডিকেল অফিসার,ডাঃ মোঃ মিজানুর রহমানের ডিউটি রুমে তালা ঝুলছে। তিনি তার রুমে ঢুকতে না পেরে ডিউটিরত নার্সের রুমে বসে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। অন্যদিকে ডাঃ মোঃ আব্দুল হালিম, কর্মরত নার্স,স্টাফদের সাথে নিয়ে হলরুমে মিটিং করছেন। এতে রোগী সহ সেবা প্রতাশীরা চরম বিপাকে পড়েছেন। শঠিবাড়ী কাঁঠালি থেকে আগত মন্জুর হোসেন নামে একজন অভিযোগ করে বলেন, আমি রক্ত ডোনেট করার জন্য এসেছিলাম। কিন্তু এসে চরম বিড়ম্বনায় পড়েছি। গত ৩ দিন থেকে হাসপাতালে এসে দেখছি সেবা বন্ধ করে হাসপাতালে আন্দোলন চলছে। আজকে (আরএমও) সাহেবের রুমে তালা ঝুলছে। রোগীর স্বজন ও হাসপাতালে কর্মরত কয়েকজন জানান, ফ্যাসিষ্ট সরকারের মদদপুষ্ট ডাঃ মোঃ আব্দুল হালিম লাবলু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ডা: মোঃ রাশেবুল হোসেন, এখানে একটি বিশাল সিন্ডিকেট গড়ে তুলেন। তাদের দাপটে কয়েক বছরে কর্মকর্তা/কর্মচারীদের বদলি,পদায়ন, টিএ,ডিএ- আত্মসাৎ, ঔষধ সরবরাহে অনিয়ম (গঝজ) পণ্যক্রয়ে নিম্নমানের সরঞ্জাম সরবরাহ, অক্সিজেন বরাদ্দে আত্মসাৎ ও সরবরাহে বাধা, রুগীদের ডায়েট স্কেল সরবরাহে অনিয়ম, একই ব্যক্তিদের টেন্ডার দেওয়া সহ নিজেরাই আংশিক টেন্ডারের শেয়ার হোল্ডার ছিলেন। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ রাশেবুল ইসলাম, বদলির আদেশ পাওয়ার পর ডাঃ আব্দুল হালিম লাবলু তাঁকে আটকাতে মরিয়া হয়ে পড়েন। তার নিজস্ব সিন্ডিকেট দিয়ে পদায়নকৃত কর্মকর্তাকে ঠেকাতে মরিয়া হয়ে আন্দোলন শুরু করেন। ডাঃ শামসুন্নাহারকে কর্মস্থলে মব সৃষ্টি করে হেনস্তা করেন। ছয়বছর একই কর্মস্থলে এবং নিজ এলাকায় পুষ্টিং হওয়ায় মিঠাপুকুর হাসপাতালে আতঙ্কের নাম লাবলু সিন্ডিকেট। তাঁকে বদলির দাবি জানিয়েছেন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা,কর্মচারী সহ সাধারণ জনগন।

এ বিষয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা বলেন, তালা লাগার বিষয়টি আমি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট