1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গৃহিণী বলার সময় কণ্ঠ নিচু করবেন না গর্ব করুন, ঘর পরিচালনা করা সহজ নয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন শুধু চলচ্চিত্র জগতেই নয়, বরং চিন্তা-চেতনায়ও এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বহু আগেই। নিয়মিত নিজের ব্লগ ‘মন কি বাত’-এর মাধ্যমে ভক্ত ও পাঠকদের সঙ্গে ভাবনার খোঁজখবর ভাগ করে নেন এই কিংবদন্তি। এবার তার লেখায় উঠে এলো গৃহিণীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ এক মন্তব্য।

ব্লগে অমিতাভ লিখেছেন, ‌‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) অনুষ্ঠানে বহুবার তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যেখানে একজন নারী দর্শককে প্রশ্ন করলে—“আপনি কী করেন?”, উত্তর মেলে নিচু স্বরে—“আমি একজন গৃহিণী”।

এই বিষয়টিকে মোটেই ছোট করে দেখেন না বলিউডের ‘শাহেনশা’। বরং তিনি স্পষ্টভাবে বলেন, আপনি কেন নিচু স্বরে বলেন? না, আপনার কখনোই নিচু স্বরে বলা উচিত নয়। গর্ব করে বলুন, আপনি একজন গৃহিণী। ঘর সামলানো মোটেই সহজ নয়।

অমিতাভ মনে করিয়ে দেন, গৃহিণী হিসেবে একজন নারী শুধু রান্না বা ঘর গোছানোর কাজ করেন না—তিনি স্বামীর সঙ্গী, সন্তানদের অভিভাবক, পুরো পরিবারের দেখভাল করেন। এক অর্থে, ঘরের চালক তিনি নিজেই। সমাজে এ কাজকে ‘ক্যারিয়ার’ বা ‘চাকরি’ হিসেবে না দেখা হলেও, এর গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

বিগ বি তার ব্লগে কোভিড-১৯ মহামারির সময়ের কথাও স্মরণ করেন।
বলেন, লকডাউনের সময় অনেক পুরুষই ঘরের কাজে স্ত্রীর পাশে দাঁড়াতে বাধ্য হন। তখন তারা বুঝেছিলেন—একটি ঘরের পেছনে কতখানি অক্লান্ত পরিশ্রম ও যত্ন জড়িত থাকে।

সবার উদ্দেশে অমিতাভের বার্তা পরিষ্কার—গৃহিণী হওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা একটি পূর্ণকালীন দায়িত্বপূর্ণ কাজ। সমাজে এই ভূমিকাকে যত সম্মান দেওয়া উচিত, বাস্তবে তা পাওয়া যায় না। সময় এসেছে সেই দৃষ্টিভঙ্গি বদলানোর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট