1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

“আদর্শ শিক্ষা দিয়েই গড়ি সভ্য জাতি” বিশ্ব শিক্ষক দিবসে চাড়াখালী স্কুলে উৎসবমুখর আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

“সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।
গতকাল রবিবার, ৫ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল—কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মিলিত মধ্যাহ্নভোজ।

প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন“শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের মূল্যবোধ শেখানোই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব। আমরা তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে চাই—যারা হবে আগামী দিনের আলোকবর্তিকা।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন খান এবং ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক রিয়াজুর ইসলাম।
তারা শিক্ষকদের সম্মান, দায়িত্ব ও দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, ও নৃত্যের মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দিনটির শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক আনন্দঘন মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়।
এই আয়োজন ছিল শুধুমাত্র দিবস উদযাপন নয়, বরং একজন আদর্শ শিক্ষক ও নৈতিক শিক্ষার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট