1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

শিবচরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বজলুর রহমান,শিবচর মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির বিশিষ্ট নেতা, সাবেক সহ-সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান নুর উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য জনাব শাজাহান মোল্লা সাজু, সাবেক যুগ্ন আহবায়ক এবং সভায় সভাপতিত্ব করেন নবগঠিত থানা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান কমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান নুর উদ্দিন মোল্লা বলেন,শিবচরে শেখ হাসিনার যারা প্রতিনিয়ত প্রতিনিধিত্ব করতো তারা এখন স্বৈরাচারী শাসনের পতনের পর সবাই পলাতক। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের আর কোনো নেতা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। তাদের জন্য এ দেশের মাটিতে আর কোনো ঠাঁই হবে না। দীর্ঘদিন ধরে তারা অপকর্ম ও দুর্নীতি চালিয়ে গেছে—এখন জনগণ তাদের আর ক্ষমা করবে না।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সেলিম মাহাবুব মাতবার নবগঠিত উপজেলা বিএনপি সদস্য সহ শিবচরের বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় নেতারা ঐক্যবদ্ধভাবে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আগামীর আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন। সভায় শিবচরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট