1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে বগুড়ার আদমদীঘিতে নীল সাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নান্দাইলে বাবার হত্যাকারীদের গ্রেফতারের জন্য মেয়ের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধিঃ

‎ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের আ. মন্নাছ হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখা কার্যালয়ে নিহতের মেয়ে মোছা. মাহমুদা আক্তার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

‎লিখিত বক্তব্যে মোছা. মাহমুদা আক্তার বলেন, “আমার পিতা আ. মন্নাছকে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আবুল কালাম (আইডি নং: ৬১১৭২৫৫২২৯৩২৫), তার স্ত্রী মোছা. শামছুন্নাহার ও মেয়ে মোছা. কামরুন্নাহারসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নান্দাইল থানায় মামলা দায়ের করা হয় (জি-আর মামলা নং-৭২/১৫, মামলা নং-৩০(২)১৫, দায়রা জজ নং-১২৮০/২১)।”

‎তিনি আরও জানান, “দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তারা এখনও ধরা পড়েনি। বরং আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন সময় আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে আমরা দীর্ঘ ১০ বছর ধরে নিজ বাড়িতে যেতে পারছি না। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”

‎মাহমুদা আক্তার অভিযোগ করে বলেন, “আসামিরা অত্যন্ত প্রভাবশালী। স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহায়তায় তারা মামলার সাক্ষীদের ভয় দেখাচ্ছে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের পরিবার আজ নিঃস্ব ও অসহায়। তবুও আমরা ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি।”

‎তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,“আমরা বিশ্বাস করি  সাংবাদিক সমাজের সহায়তায় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং আমার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের ভুক্তভোগী সদস্যরা তাদের জীবনের নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট