1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

দেশের নদ-নদীর পানি বেড়ে পাঁচটি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই পাঁচ জেলা হল লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুলেটিনে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতে ভারতের উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারি বৃষ্টিপাত হয়েছে।

তবে উজানে ভারতে উল্লেখযোগ্য ভারি বৃষ্টিপাত হয়নি। আগামী তিন দিন (৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) দেশের ভেতরে রংপুর, রাজশাহী, ময়মনসিং ও সিলেট জেলায় এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশগুলোতে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে; ধরলা নদীর পানি সমতল হ্রাস পেলেও দুধকুমার নদের পানি সমতল স্থিতিশীল আছে।

এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে; কংস নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় সোমেশ্বরী, ভুগাই-কংস নদী শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে; আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের থেকে উঁচু জোয়ার হচ্ছে, যা আগামী এক দিন অব্যাহত থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট