1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু এরশাদ ও হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি,প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা কামাল জামাল নুরুদ্দিন মোল্লা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নবগঠিত উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও মাদারীপুর-শিবচর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামাল নুরুদ্দিন মোল্লা।

আজ (শুক্রবার) দুপুর ২টায় তার নিজ বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তৃতাকালে কামাল জামাল নুরুদ্দিন মোল্লা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে না। এ জন্য দলীয়ভাবে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি জানান, এ বছর শিবচরের পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীসহ সকল মানুষ নির্ভয়ে উৎসব পালন করতে পেরেছেন।

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি ধৈর্য সহকারে তার উত্তর দেন এবং আগামীতে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট