1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও একাধিক উচ্চপর্যায়ের বৈঠক শেষে নয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নিউইয়র্ক থেকে এমিরেটসের ফ্লাইটে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল) যাত্রা শুরু করেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।

সফরকালে ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন তিনি। সেখানে বিশ্ব শান্তি, জলবায়ু সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা ও অধিকার নিয়ে বক্তব্য দেন ইউনূস।

৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।

এর আগে, ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। একই দিনে তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের এলডিসি ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমার সঙ্গে পৃথক আলোচনা করেন।

নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনাতেও উপস্থিত ছিলেন ড. ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সফরের অংশ হিসেবে ইউনূস আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন, যার মধ্যে নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোর নেতারাও ছিলেন।

এই সফরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের মতামত তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট