1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

পার্বতীপুরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের মাসিক মশক্ব অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ

১৭টি মাদ্রাসার শিক্ষার্থী ও হাফেজদের অংশগ্রহনে
দিনাজপুরের পার্বতীপুরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাসিক কুরআন মশক্ব। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুরাতন বাজারস্থ জাহাঙ্গীর নগর হালিমা এরাজ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম দিনাজপুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ রাইহানুল ইসলাম এবং প্রধান প্রশিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব (দাঃবাঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা এরাজ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এম এ ওহাব।
মশক্ব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে হাফেজ ও শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, মাখরাজ ও তাজবীদের যথাযথ উচ্চারণ ও নিয়ম শিখে অনুশীলন করেন।
বক্তারা বলেন, “এই ধরনের নিয়মিত কুরআন মশক্ব শিক্ষার্থীদের শুদ্ধ কুরআন শিক্ষা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। একইসঙ্গে তাদের মধ্যে ধর্মীয় নৈতিকতা ও আল্লাহভীতির গুণাবলী বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে।”অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট