1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ইবনে আলী সরকার,সৈয়দপুর প্রতিনিধিঃ

নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের এমপিওভুক্তির খরচের নামে অর্থ আদায়, প্রতিষ্ঠানের আয় লায়ন্স ক্লাবে ব্যবহার, প্রতিষ্ঠানের গাড়ী ব্যক্তিগতকাজে ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমানের বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে সভাপতি হওয়ার পর থেকে নিয়মনীতিকে তোয়াক্কা না করে প্রতিমাসে ৭০ হাজার টাকা বেতন নেওয়া, প্রতিষ্ঠানের অর্থ লোপাটের অভিযোগ তুলেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা। গতকাল রোববার দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষকরা।

অভিযোগে সূত্রে জানা যায়, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমান দায়িত্ব গ্রহনের পর থেকে প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি শুরু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের সভাপতি বরাবের শিক্ষক ফোরামের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি বন্ধে লিখিতভাবে দরখাস্ত দেওয়া হয়। কিন্তু তিনি তা আমলে না নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে শোকজ নোটিশ ও ২ জন সিনিয়র শিক্ষককে কর্মস্থলে না আসার মত স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করেন। এমনকি বহিরাগত লোকজন ডেকে শিক্ষকদের লাঞ্চিত করার চেষ্টা চালান। তাঁর এমন ঘটনায় সকল শিক্ষক-শিক্ষিকা এর প্রতিবাদ করেন।

পরে তারা সভাপতি শফিয়ার রহমানের অনিয়ম-দুর্নীতি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে নিয়ম বহির্ভূতভাবে প্রতি মাসে সভাপতি ৭০ হাজার টাকা বেতন গ্রহণ, নিয়োগ বাণিজ্য, এমপিভুক্তির খরচের নামে প্রতি শিক্ষকের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়া, প্রতিষ্ঠানের গাড়ি ব্যক্গিত কাজে ব্যবহার করা ও বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানের অর্থ নয়ছয় করাসহ অনিয়মের ১১টি অভিযোগ উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে সভাপতি অনিয়ম-দুর্নীতির প্রতিকার কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকারা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মসিউর রহমানকে শিক্ষক-কর্মচারীগণের আর্থিক সুবিধা ও প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম দূরীকরণ প্রসঙ্গে শিক্ষকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান এর বিষয়ে সৈয়দপুরের আলো প্রশ্ন করলে তিনি ভিন্ন কথা বলেন, শিক্ষকদের আমরা অনুরোধ করছি আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজ আমারা একটি শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছি।শিক্ষকদের সাথে আজ কথা বলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

বর্তমানে বিদ্যালয়ে সহপতিকে চেয়ারম্যান সম্মোধন এবং তাকে প্রতিষ্ঠান হতে বেতন প্রদানের বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ও বার বার বিষয়টি এড়িয়ে যান তিনি।

এ বিষয়ে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির শফিয়ার রহমান এর সাথে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট