1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

সমন্বিত মৎস্য এবং ফসল চাষ করে উপজেলাকে মডেল হিসাবে উপস্থাপন করেছে কালীগঞ্জের কৃষকেরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কালীগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার,কালিগঞ্জ উপজেলায় কৃষকেরা একই জমিতে মৎস্য চাষ এবং ভেড়িতে ফসল চাষ করে উৎপাদন করছে লক্ষ লক্ষ টাকার কৃষি পণ্য। একদিকে যেমন বাড়ছে কৃষকদের মাথাপিছু আয়,অন্যদিকে ঘাটতি মেটাচ্ছে দেশের কৃষি পণ্যের।
কালিগঞ্জ উপজেলার ফতেপুর, বিষ্ণুপুর, বালিয়াডাঙ্গা,পাওখালি,বাগবাটি, পাইকাড়া, কাজলা, কাশিবাটি, ভদ্রখালি সহ বিভিন্ন জায়গায় কৃষকরা ভেড়িতে চাষ করে উৎপাদন করছে তরমুজ, ঢেঁড়স,লালশাক,সাদাশাক,বরবটি,চিচিঙ্গা , কুমড়া,লাউ।
কৃষকদের সাথে যোগাযোগ করে জানা যায়, দুই বিঘা জমিতে তরমুজ চাষ করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার তরমুজ বিক্রি করেছে চলতি মৌসুমে। এছাড়াও ঢেঁড়স, কুমড়া,বরবটি চাষ করে ত্রিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিঘাপতী বিক্রি হয়েছে। ফসল চাষ ছাড়াও মাছ চাষ করে উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। এসব চাষ করে আর্থিক স্বাবলম্বী হয়েছে কালীগঞ্জ উপজেলার অনেক কৃষক।
স্থানীয়ভাবে উৎপাদিত ফসল এলাকার শুধু এলাকার চাহিদা মেটাচ্ছে তা নয়, এগুলো বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে উৎপাদিত কুমড়া কালিগঞ্জ থেকে নিয়ে বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। উৎপাদিত কাঁচামাল গুলো বিক্রি করার জন্য এলাকায় গড়ে উঠেছে অস্থায়ীভাবে রাস্তার পাশে কিছু দোকানপাট। ফলে বিষক্রিয়া মুক্ত এই পণ্যগুলো মানুষ সংগ্রহ করছে অস্থায়ী দোকান থেকে। ফলে কালিগঞ্জ উপজেলাকে সবুজ ফসলের এবং মাছ চাষের মডেল হিসাবে স্থাপন করেছে উপজেলার কৃষকগণ। যদি সরকারি সাহায্য -সহযোগিতা পাওয়া যায় তবে আগামীতে আরও বেশি প্রসারে এই ধরনের চাষাবাদ করতে পারবে বলে মনে করে কৃষকগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট