1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীর ন্যায়বিচার ও অধিকার নিয়ে আলোচনা নওগাঁয় গৃহবধূ হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লক্ষ্মীপুর জেলা জামায়াত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ, হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৬ আজ আন্তর্জাতিক নারী দিবস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান

পাবনায় কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি :

পাবনা জেলার সুজানগরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগী কৃষক-কৃষাণির হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন,এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। উপজেলার ৪৩০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে এ সার ও বীজ দেওয়া হচ্ছে, আর প্রত্যেক কৃষক ৫ কেজি উন্নত জাতের মাসকালাই ফসলের বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ০৫ কেজি এমওপি সার পাচ্ছেন জানিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান জানান, জমিতে মাসকলাই চাষ শেষে একই জমিতে ধান উৎপাদন সম্ভব, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা। অল্প খরচে অধিক ফলন পাওয়ায় কৃষকদের কাছে মাসকলাই চাষ অত্যন্ত লাভজনক বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট