1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

ফিলিস্তিনিদের হত্যা করে মানসিক রোগে জর্জরিত ইসরায়েলি সেনারা

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে ২০২৩ সালের ৭ অক্টোবর। সেদিন ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার জেরে গাজায় প্রতিশোধমূলক আগ্রাসন শুরু করে ইসরায়েল। টানা ২৩ মাসের হামলায় প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তবে শুধু ফিলিস্তিনিরাই নয়, এই যুদ্ধে ভয়াবহ আঘাতের শিকার হচ্ছেন হাজারো ইসরায়েলি সেনাও।

সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন দপ্তর সেনাদের শারীরিক ও মানসিক অবস্থার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দপ্তরটির তথ্যমতে, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ২০ হাজার আহত সেনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানসিক রোগে ভুগছেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন সেনাদের ৫৬ শতাংশই পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) ও বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত।

সামগ্রিক হিসাবে, ২০ হাজার আহত সেনার ৪৫ শতাংশ শারীরিক আঘাতে জর্জরিত, ৩৫ শতাংশ ভুগছেন পিটিএসডি ও অন্যান্য মানসিক রোগে, আর প্রায় ২০ শতাংশ একইসঙ্গে শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত। আহতদের মধ্যে ৬৪ শতাংশই রিজার্ভ সেনা। পুনর্বাসন দপ্তর প্রতি মাসে গড়ে এক হাজার নতুন আহত সেনাকে চিকিৎসা দিচ্ছে। একইসঙ্গে আগের যুদ্ধের আহতদের কাছ থেকেও গড়ে ৬০০টি নতুন চিকিৎসার অনুরোধ পাচ্ছে।

বর্তমানে গাজায় চলমান আগ্রাসন ও পূর্ববর্তী যুদ্ধ মিলিয়ে মোট ৮১ হাজার ৭০০ সেনা পুনর্বাসন দপ্তরের তত্ত্বাবধানে রয়েছেন। তাদের মধ্যে ৩১ হাজার, অর্থাৎ প্রায় ৩৮ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন। পূর্বাভাস অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে চিকিৎসাধীন সেনার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে এবং তাদের অন্তত অর্ধেকই পিটিএসডি ও অন্যান্য মানসিক রোগে আক্রান্ত হবেন।

এই চিকিৎসা ব্যবস্থাপনায় বিপুল অর্থ ব্যয় করছে ইসরায়েল। দপ্তরের বার্ষিক বাজেট প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার, যার অর্ধেকই মানসিক রোগের চিকিৎসার জন্য বরাদ্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট