1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অভিযোগের পাহাড়: সেবার চেয়ে ভোগান্তি বেশি

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধিঃ

নাম তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুনলেই মনে হয় অসুস্থ মানুষের আশ্রয়স্থল, প্রাণ ফেরানোর ঘর। কিন্তু খুলনার ডুমুরিয়ার এই হাসপাতালের চিত্র যেন তার সম্পূর্ণ উল্টো।

সাদা রঙে রঙিন নতুন ভবনে ঢুকতেই প্রথমে চোখে পড়ে অপরিচ্ছন্নতার ছাপ। করিডোরজুড়ে জমে থাকা ধুলা, কোণায় কোণায় বমির দুর্গন্ধ, ভাঙা বাথরুম আর নোংরা মেঝে রোগী-স্বজনকে আতঙ্কিত করে তোলে। যেন স্বাস্থ্যসেবার মন্দির নয়, অবহেলার আস্তানা।

চিকিৎসকরা থাকেন অনুপস্থিত, সময়মতো ডিউটিতে না আসা তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। যে কয়জনকে পাওয়া যায়, তাদের সঙ্গেও মেলে অবহেলার সুর। রোগীর যন্ত্রণার চেয়ে যেন অন্য কাজেই বেশি মনোযোগী তারা। নার্সদের ব্যবহার নিয়েও ক্ষোভে ফেটে পড়েন অনেক রোগী—যেন অসুস্থ মানুষ নয়, অনাহুত বোঝা।

আরও এক মূষলধারার যন্ত্রণা হলো দালালদের দৌরাত্ম্য। হাসপাতালের ভেতরেই সক্রিয় তাদের উপস্থিতি। একে একে রোগীদের কানে কানে ফিসফিসিয়ে দেয় বেসরকারি ক্লিনিকের নাম। জীবনের ভয় দেখিয়ে, মায়ার জাল ফেলে টেনে নিয়ে যায় সেবার নামে ব্যবসার অঙ্গনে।

খাবারের মান নিম্নস্তরের, সরকারি ওষুধও প্রায়শই মেলে না। রোগীদের কষ্টের পুঁজি যেন এখানে দালাল আর ওষুধ কোম্পানির পকেটে জমা হয়।

তবুও হাসপাতালের দেয়ালে টাঙানো বোর্ডে বড় বড় অক্ষরে লেখা থাকে—“রোগীর সেবা আমাদের অঙ্গীকার”। অথচ সেই অঙ্গীকার কাগজেই আটকে থাকে, বাস্তবে দেখা মেলে কেবল দীর্ঘশ্বাস আর অভিযোগের পাহাড়।

স্থানীয়রা বলছেন, এই হাসপাতাল যদি সত্যিই অসুস্থ মানুষের প্রাণ ভরসার জায়গা হতো, তবে হয়তো কোনো মা সন্তানকে কোলে নিয়ে চোখ ভিজিয়ে বলতেন—“এখানেই আমার সন্তানের জীবন বাঁচল।” কিন্তু এখন তারা কেবল অসহায় কণ্ঠে প্রশ্ন করেন—“এই হাসপাতাল আসলে কাদের জন্য?”

স্থানীয়রা মনে করেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক দুর্বলতা, অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ অবস্থার পরিবর্তন চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট