1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা বনশ্রীর ইন্তেকাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

বজলুর রহমান শিবচর, মাদারীপুরঃ

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

বনশ্রীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বনশ্রী। গত পাঁচদিন ধরে তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হন এই এক সময়ের আলোচিত নায়িকা।

সনি রহমান বলেন,
বনশ্রী আপার ভাইয়ের কাছ থেকে জেনেছি, তিনি শেষ কয়েকদিন ভীষণ কষ্টের মধ্যে ছিলেন। একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন। তিনি একমাত্র পুত্রসন্তান রেখে গেছেন। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে বনশ্রীর দাফন সম্পন্ন হবে।

শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের মেয়ে ছিলেন বনশ্রী। বাবা মজিবুর রহমান মজনু শিকদার এবং মা সবুরজান রিনার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শৈশবে গ্রামেই বেড়ে ওঠা বনশ্রী সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় চলে যান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী বনশ্রী কিশোরী বয়সেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় বনশ্রীর। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই সিনেমার সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। প্রথম ছবিই ব্যবসা সফল হওয়ায় রাতারাতি পরিচিতি পান বনশ্রী।
এরপর একে একে আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নায়ক মান্না, আমিন খান, রুবেলসহ সে সময়ের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন বনশ্রী। তার অভিনীত সিনেমাগুলো সে সময় দর্শকপ্রিয়তা লাভ করে।

রুপালি পর্দায় সাফল্যের মধ্যেই হঠাৎ যেন থেমে যায় বনশ্রীর ক্যারিয়ার। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি ধীরে ধীরে চলচ্চিত্র অঙ্গন থেকে ছিটকে পড়েন। দীর্ঘ সময় বেকারত্ব ও অভাব-অনটনের মধ্যে কাটে তার জীবন। একসময় বস্তিতেও বসবাস করতে বাধ্য হন তিনি।

ব্যক্তিগত জীবনেও ছিল অসংখ্য দুঃখ-কষ্ট। তার দুই সন্তান ছিল—এক ছেলে ও এক মেয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত তার কন্যা সন্তান ছিনতাই হয়ে যায় এবং আর কখনো ফিরে পাওয়া যায়নি। জীবনের শেষ প্রহরে বনশ্রী শুধু তার একমাত্র পুত্রসন্তানকে রেখে গেছেন।

সিনেমার পর্দায় একসময় যিনি ছিলেন আলোকিত নক্ষত্র, জীবনের শেষ সময়টুকু কাটালেন অন্ধকারে, নিঃসঙ্গতায়। আজ বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনসহ ভক্ত-অনুরাগীরা বনশ্রীর আত্মার শান্তি কামনা করেছেন।

ঢাকাই সিনেমার ইতিহাসে বনশ্রীর নাম হয়তো আর খুব বেশি উচ্চারিত হবে না, কিন্তু নব্বইয়ের দশকের দর্শকদের মনে তিনি থেকে যাবেন একজন স্বপ্নময়ী নায়িকা হিসেবে।

বজলুর রহমান

শিবচর প্রতিনিধি

০১৭১১১৬২৯২৭

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট