1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

আপনাদের ফোনে ইসরায়েলের অংশ রয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধিদলের সামনে তার দেশের উদ্ভাবন ও অবদানের কথা তুলে ধরেছেন। পশ্চিম জেরুজালেমে তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ সব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, মার্কিন নাগরিকদের ইসরায়েলের কাছ থেকে পাওয়া সুবিধাগুলোকে স্বীকৃতি দেওয়া উচিত। বৈঠকে তিনি মোবাইল ফোন, ওষুধ ও খাদ্যপণ্যের মতো দৈনন্দিন পণ্যগুলোর উদাহরণ টেনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনাদের কাছে কি মোবাইল ফোন আছে? তাহলে আপনারা এখন হাতে ইসরায়েলের একটি অংশ ধরে আছেন। বহু মোবাইল ফোন, ওষুধ, খাবার…আপনারা কি চেরি টমেটো খান? জানেন কোথায় এর উৎপত্তি? আমি চেরি টমেটো পছন্দ করি না, তবে আরও অনেক কিছুর মতোই এটি ইসরায়েলের উদ্ভাবন।’ তিনি এসব পণ্যকে মানবতার জন্য ইসরায়েলের অবদান হিসেবে আখ্যায়িত করেন

নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে গাজায় গণহত্যা ও অস্ত্র সরবরাহে বিধিনিষেধের কারণে ইসরায়েলের বিচ্ছিন্ন হওয়ার অভিযোগকে অস্বীকার করেন। তিনি বলেন, কিছু দেশ অস্ত্রের যন্ত্রাংশের চালান বন্ধ করলেও ইসরায়েল সেটি মোকাবিলা করতে সক্ষম। তিনি দাবি করেন, তার দেশ অস্ত্র উৎপাদনে বেশ সক্ষম।

নেতানিয়াহু আরও বলেন, গোয়েন্দা তথ্যের মতোই ইসরায়েল অস্ত্রব্যবস্থার তথ্যও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করে। তিনি মার্কিন কংগ্রেসীয় প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইসরায়েলের সামরিক বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় সমর্থনের মর্যাদা তারা দেন। এই সমর্থন দুর্বল করার চেষ্টা সত্ত্বেও তারা অব্যাহতভাবে মার্কিন সহায়তা পাচ্ছেন।

নেতানিয়াহু বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমাতে পারার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পশ্চিম ইউরোপের কেউ কেউ মনে করে যে তারা ইসরায়েলকে বঞ্চিত করতে পারবে, কিন্তু তারা সফল হবে না। ইসরায়েল এই অবরোধ ভাঙতে সক্ষম হবে।

গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল প্রায় দুই বছর ধরে ক্রমবর্ধমান আন্তর্জাতিক নজরদারির মুখোমুখি হচ্ছে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, এক ধরনের বিচ্ছিন্নতার মুখে দেশটি পড়েছে, যা কয়েক বছর স্থায়ী হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট