1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

শিবচরে জনসম্মুখে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

বজলুর রহমান শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জের ধরে রাকিব মাদবর (২৩) নামে এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শিবচর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রাকিব মাদবর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকইর গ্রামের নাসির মাদবরের ছেলে। ঘটনার সময় রাকিব শিবচর বাজারে অবস্থান করছিলেন। হঠাৎ করে একদল দুর্বৃত্ত চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকা নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর শিবচর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়েছেন। তারা জানান, শিবচরে এর আগে কখনো জনসম্মুখে এভাবে কাউকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেনি। তারা বলেন,

আমরা দীর্ঘদিন ধরে শিবচরে ব্যবসা করছি, এমন নৃশংস ঘটনা কখনো দেখিনি। মানুষের চোখের সামনে দিনে-দুপুরে একজনকে এভাবে কুপিয়ে হত্যা করা ভয়াবহ ঘটনা।

ঘটনার পরপরই শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন,

ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। স্থানীয়রা রাকিবকে হাসপাতালে পাঠিয়েছিলেন। পরে আমরা নিশ্চিত হই যে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। লাশ পেলে আমরা আইনি প্রক্রিয়া শুরু করব এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাকিব মাদবরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বের একটি বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

এদিকে, শিবচর বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবচর থানার পুলিশ ইতোমধ্যেই সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা শুরু করেছে। ওসি রকিবুল ইসলাম আরও জানান,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা তদন্তের মাধ্যমে ঘটনার মূল কারণ উদঘাটন করব এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনব।

হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাকিব মাদবরের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।, শিবচর বাজারে দীর্ঘদিন ধরে ছোটখাটো বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটলেও জনসম্মুখে প্রকাশ্যে কাউকে কুপিয়ে হত্যার এমন ঘটনা এই প্রথম ঘটল। এলাকাবাসী এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট