1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বিশ্বনাথে পিকআপ-অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে অটোরিক্সা চালকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

জাহান মিয়া,বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টের পশ্চিমে সিলেট-সুনামগঞ্জ সড়কের ‘মেসার্স শাহজালাল এলপিজি এন্ড অটো গ্যাস ফিলিং স্টেশন’র সামনে ‘দুইটি পিকআপ ও সিএনজি চালিত অটোরিক্সা’র মুখোমুখী সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়েছে।
ত্রিমুখী ওই সংঘর্ষে সিএনজি চালিত অটোরিক্সা চালক কুতুব উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত কুতুব উদ্দিন সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই কানাডা প্রবাসী ফটো সাংবাদিক আমির হোসেন সাগর।
সংঘর্ষের ঘটনায় এনামুল ইসলাম পারভেজ (৩৫) নামের এক অটোরিক্সা যাত্রী’সহ অন্তত আরোও দুই জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল গ্রামের ইলাল উদ্দিনের পুত্র এনামুল ইসলাম পারভেজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত অন্য জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জগামী একটি পিকআপ (ঢাকা মেট্টো-ঠ ১৩-১৭৭৯) অনিয়ন্ত্রিতভাবে ফিলিং স্টেশনে প্রবেশের সময় সিলেটগামী বেপারোয়া গতির নাম্বার বিহীন আরেকটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সুনামগঞ্জগামী সিএনজি চালিত অটোরিক্সা (সিলেট-থ ১১-২৯৯৪)’কে সজোরে আঘাত করে। এতে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিক্সা চালত কুতুব উদ্দিন। এসময় অটোরিক্সাতে থাকা যাত্রী এনামুল ইসলাম পারভেজ’সহ আরোও একজন গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুতুব উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং অপর দু’জন ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন ‘২টি পিকআপ ও একটি সিএনজি চালিত অটোরিক্সা’ জয়কলস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের হেফাজতে নিয়েছে।
এব্যাপারে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ত্রিমুখী সংঘর্ষের ‘২টি পিকআপ ও একটি সিএনজি চালিত অটোরিক্সা’ আমাদের হেফাজতে রয়েছে। আর এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট