1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে শ্রীপুরে বাংলা নববর্ষ উদযাপন শাল্টিপাড়া গোল্ডেন ফিউচার মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শাহ সুফী সুন্দর আউলিয়ার ওরশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে ভোলাহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোমিন আলী সখীপুরে গাছচাপায় যুবকের করুণ মৃত্যু এরশাদ ও হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি,প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে

শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই নামছে বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে তাদের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ (শনিবার) থেকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন রাত সাড়ে ৮টায় মাঠে নামছে লিটন দাসের দল। ভেন্যুও (আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম) অপরিবর্তিতই থাকছে। এই ম্যাচেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘স্ট্রেইট ফরওয়ার্ড ব্যাপার। আমাদের অ্যাপ্রোচ জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি আমরা। ফলে আত্মবিশ্বাস আছে। জয়ের লক্ষ্যেই মাঠে যাব। আমরা যেখানেই যাই বাংলাদেশি সমর্থকরা চলে আসেন। সবসময় আমাদের সাপোর্ট করে আসছেন তারা। সবাই অনেক ইমোশনাল। আশা করি এবারও তারা আমাদেরকে সাপোর

এশিয়া কাপের আগে তিন ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ওয়ানডেতে হারলেও, টেস্টে ড্র এবং জিতেছে টি-টোয়েন্টিতে। ফলে সেই আত্মবিশ্বাস শোনা গেল তানজিম সাকিবের কণ্ঠে, ‘এশিয়া কাপের আগে তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলেছি আমরা। আমরা জানি তারা কী করতে পারে। দলে ভালো কিছু প্লেয়ার রয়েছে। তাদের আটকাতে হবে আমাদেরকে।’

আগের ম্যাচেও বোলিংয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই তরুণ পেসার। আবুধাবির পিচে উপভোগ করার কথা জানিয়ে সাকিব বলেন, ‘দারুণ পিচ, আমি এখানে বোলিং করা উপভোগ করেছি। ইতিবাচক ব্যাপার। এখানে বোলিং উপভোগ করেছি আশা করি সামনেও করব।’ এ ছাড়া নিজের পছন্দের বোলার ডেল স্টেইনকে নিয়ে তিনি জানান, ‘ছোটবেলা থেকে ডেল স্টেইনের খেলা দেখি। অ্যাগ্রেশন ব্যাপারটা ন্যাচারাল, এটা অটোমেটিক চলে আসে। ফিজ ভাইয়ের যেমন আসে না। উনি এমন না। এটা ন্যাচারাল।’

বাংলাদেশ দলে বাড়তি স্পিন অপশন হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী। যদিও আগের ম্যাচে তাকে ব্যবহার করেননি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রয়োজন হলেই তাকে আক্রমণে আনার কথা বললেন সাকিব, ‘৩ সিমার, ২ স্পিনার সবাই ভালো করেছে। (হংকং ম্যাচে) শামীম পাটোয়ারীকে হয়তো আনার প্রয়োজন মনে করেনি ক্যাপ্টেন। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এগিয়েছি। যখন লাগবে তখন (৬ষ্ঠ বোলার) কাজে লাগানো হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট