1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

দিনাজপুর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যাপক সমর্থন পাচ্ছেন এস এম জাকারিয়া বাচ্চু

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। কে হবেন ধানের শীষের প্রার্থী এ প্রশ্ন এখন গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে আড্ডার টেবিল পর্যন্ত সর্বত্র আলোচনায়। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু।

এস এম জাকারিয়া বাচ্চু দিনাজপুর জেলা বিএনপির সাবেক সদস্য, পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বতীপুরের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে সততা, নিরলস পরিশ্রম এবং দলের প্রতি নিবেদিত মনোভাবের কারণে তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন।

তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। গত সতেরো বছর ধরে আওয়ামী বিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। করোনা, বন্যা ও নানা প্রাকৃতিক দুর্যোগে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। শীতবস্ত্র, ঈদবস্ত্র, ইফতার সামগ্রী, ত্রাণ ও নগদ অর্থ সহায়তা থেকে শুরু করে কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোসহ অসংখ্য উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রেখেছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তিনি এলাকায় “সাদা মনের ক্লিন ইমেজ” হিসেবে পরিচিতি লাভ করেছেন। ফলে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। অনেকেই মনে করছেন, দল যদি তাকে মনোনয়ন দেয় তবে তিনি দিনাজপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যাপক সমর্থন পাবেন।

এস এম জাকারিয়া বাচ্চু বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ লালন করেছি। জাতীয়তাবাদী পরিবারের সন্তান হিসেবে আমৃত্যু দলের জন্য কাজ করব। দীর্ঘ সতের বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। জনগণ ভোটাধিকার ফিরে পেতে নির্বাচন মুখিয়ে আছে। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল পরিস্থিতিতেও আপোষ করেননি। তিনি আপসহীন নেত্রী, যিনি দেশের জনগণের ভরসার জায়গা। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতৃত্ব দিয়ে এটিকে সুসংগঠিত রেখেছেন। নতুন বাংলাদেশ গড়তে তিনি নেতৃত্ব দেবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এস এম জাকারিয়া বাচ্চু পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে একটি “স্মার্ট উপজেলা” হিসেবে গড়ে তুলতে চান। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া কার্যক্রম ও যুব সমাজের দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট