1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

ধোবাউড়ায় অবৈধ বালু জব্দ, মসজিদ-মাদ্রাসায় হস্তান্তর

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,ধোবাউড়া প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার কলসিন্দুর ও ঘোঁষগাও এলাকার নেতাই নদী থেকে উত্তোলিত বালু জব্দ করে পরে স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

শুক্রবার বিকেলে কলসিন্দুর ইউনিয়নের কামাক্ষা মন্দির পয়েন্ট এবং ঘোঁষগাও এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ধোবাউড়া থানা পুলিশের একটি দল ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন। প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে জব্দ করা বালু স্থানীয় মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এতে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে বলে জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ধোবাউড়ায় পরিবেশ রক্ষার্থে যেকোনো অবৈধ কার্যক্রম বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট