1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

ঈশ্বরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতাঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেফটিক ট্যাংকে পড়ে কানিজ ফাতেমা( ০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর পূর্বপাড়া গ্রামের কাওসার মিয়ার নির্মানাধীন বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।

জানা যায়,
শিশু ফাতেমা একই গ্রামের কামাল হোসেনের মেয়ে। কামালের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে ফাতেমা দ্বিতীয়।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলার সময় পাশে থাকা প্রতিবেশী কাওসারের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা কামাল হোসেন বলেন ‘আমরা একাধিকবার নির্মাণাধীন বাড়ির মালিক কাওসারকে অরক্ষিত সেপটিক ট্যাংকির বিষয়ে জানালেও সে কোন পদক্ষেপ নেয়নি। আমার শিশু কন্যার মৃত্যুর বিচার দাবি করছি।’

ঘটনার পর থেকে প্রতিবেশী কাওসার মিয়া গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে শিশুটি বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান ‘শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট