1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করেছে: ট্রাম্প

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের শুল্ক নীতিকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করেছে।’ ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটনকে ভারত ইতোমধ্যেই নতুন কোনো শুল্ক আরোপ না করার প্রস্তাব দিয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্ক নীতি নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত মঙ্গলবার ‘দ্য স্কট জেনিংস রেডিও শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা (ভারত) আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করে। চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করে দিচ্ছে। ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে। ব্রাজিলও তাই করেছে।

শুল্ক বিষয়ে নিজ জ্ঞান প্রকাশ করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি বিশ্বের অন্য কারও চেয়ে এই বিষয়ে বেশি জানেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর কর আরোপ করার পরই ভারত শুল্ক কমানো শুরু করেছে। ট্রাম্প ভারতের শুল্ক নীতিকে বিশ্বের সর্বোচ্চ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আপনারা জানেন, ভারত আমাকে জানিয়েছে, আর কোনও শুল্ক থাকবে না। কোনও শুল্ক নয়।’

শুল্কের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘যদি আমার শুল্ক না থাকত, তারা কখনোই এমন প্রস্তাব দিত না। কখনোই না। তাই শুল্ক থাকা জরুরি। আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব।’

তবে এটি ট্রাম্পের প্রথমবারের মতো এমন মন্তব্য নয়। এর আগে, সোমবার তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিন একপাক্ষিক ছিল এবং এটি একপাক্ষিক বিপর্যয় হিসেবে বিবেচিত হয়। ট্রাম্প উল্লেখ করেন, ভারত শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, তবে এটি অনেক দেরিতে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ট্রাম্পের আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যালে’ একটি বিবৃতিতে বলেন, ‘আপিল আদালত ভুলভাবে আমাদের শুল্ক প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছেন। কিন্তু তারা জানেন, শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট