1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বান্দরবানে গর্ভবতী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বান্দরবান সদর প্রতিনিধিঃ

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ওই এলাকার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

ভুক্তভোগীর স্বামী জানান, তিনি রাত অবধি খামারে বাগানের কাজে ছিলেন। ওই সুযোগে রাত ৯টা থেকে ১০টার মধ্যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ফয়সাল ও রাব্বি। পরে তিনি রাতেই বিষয়টি লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন এবং অভিযোগ দায়ের করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হলে সে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ধর্ষণের আলামত সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই যুবক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট