1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান যাচাই করতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন জেলা পুলিশ লালমনিরহাট-এ কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উপহার সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা ইরানে এবার স্থল অভিযান, পথে আড়াই হাজার মার্কিন মেরিন সেনা নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক বীরগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, ১০ লাখ টাকা জরিমানা লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সেবার ঘোষণা দিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার  বাস-মাইক্রোবাস সংঘর্ষ,বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, একই পরিবারের নিহত-১১ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ দিনাজপুরের জাহিদুল গ্রেফতার সালাহউদ্দিন আহমদ,রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের ‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরে বর্ণীল উৎসবে আনন্দ র‍্যালী 

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরে বর্নাঢ্য শোভাযাত্রায় পালিত হলো জাঁকজমকপূর্ণভাবে আনন্দ র‍্যালী। পহেলা সেপ্টেম্বর সোমবার বিকালে মাদারীপুর বিদ্যুৎ অফিস কার্যালয়ের সম্মুখে এ উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থক সহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষও অংশ নেয় এ শোভাযাত্রায়। রং-বে-রংয়ের ফেষ্টুন, ব্যানার, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের বাজনার তালে-তালে এ শোভাযাত্রার আয়োজন করে জেলা বিএনপি-মাদারীপুর। উক্ত শোভাযাত্রা মাদারীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় তারা স্লোগান দেন- শুভ শুভ শুভ দিন- বিএনপির’ জন্মদিন, “খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” -তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই”, পতিত আওয়ামীলীগের গুন্ডারা- হুশিয়ার সাবধান। পরে জেলা শহরের মুক্তমঞ্চে তারা এক আলোচনা সভার আয়োজন করেন- যা জনসভায় রুপ নেয়। উক্ত জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সোহরাব হাওলাদার, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। র‍্যালী ও জনসভায় নেতৃবৃন্দের অন্যান্য যারা উপস্থিত ছিলেন বিএনপি’র মাদারীপুর জেলা কমিটির গঠনের লক্ষ্যে সার্চ কমিটির অন্যতম সদস্য এ,কে,এম তোফাজ্জেল হোসেন সান্টু খান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার- সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা জিয়া পরিষদের সেক্রেটারী শরীফ মহিউদ্দিন হাফিজ, শ্রমিকদল নেতা আলতাফ হোসেন, আনোয়ার হাওলাদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট