1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

শাহজালালে বিদেশি যাত্রীর কাছে মিললো ১৩০ কোটি টাকার কোকেইন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ৮ কেজির বেশি কোকেইন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় এম এস পেটুলা স্টাফেল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার এসব তথ্য জানান

 

তিনি বলেন, দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইটটি সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালকের নির্দেশে শিফট ইনচার্জের নেতৃত্বে বিমানবন্দরে বিশেষ তৎপরতা চালানো হয়।

পরে কোকেন বহনকারী বিদেশি ওই যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। ওই যাত্রী অন অ্যারাইভাল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তার লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। এ সময় তার লাগেজ থেকে প্লাস্টিকের ভেতরে রাখা ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় প্যাকেটগুলোতে কোকেইন শনাক্ত হয়।

সোনিয়া আক্তার আরও বলেন, এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি ছাড়াও বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কোকেইনের ওজন ৮.৬৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১৩০ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলছে। তাদের তৎপরতায় দেশের অভ্যন্তরে একটি বড় মাপের মাদকের চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট