1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসে এসি ল্যান্ড নেই ৪ মাস যাবৎ, বিড়ম্বনায় ভূমি সেবা গ্রহনকারীরা

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসের এসি ল্যান্ড ফাতেমাতুজ্জোহরা গত ৩০/৪/’২৫ তারিখে বদলী হয়ে অন্যত্র চলে গেলে তদস্থলে অদ্যাবধি কোনো এসি ল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) পোষ্টিং না পাওয়ায় ভূমি সেবা নিতে আসা গ্রাহকরা অনেকাংশেই সময় ক্ষেপন ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব তার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে বর্তমানে সেখানে এসি ল্যান্ডের দায়িত্বও পালন করছেন। কবে নাগাদ এসি ল্যান্ড যোগদান করবেন- এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি জানান- সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত আদেশেই আমি আমার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এসি ল্যান্ডের দায়িত্বও পালন করছি। তিনি বলেন, একজন ইউএনও এর নিজেরই অনেক কাজের পরিধি রয়েছে, ডিসি অফিসের বিভিন্ন মাসিক-সাপ্তাহিক মিটিং, সভা-সেমিনার এর পাশাপাশি মাঠ পর্যায়েও অনেক কাজ করতে হয়। সেটা করার পাশাপাশি একটু কষ্ট হলেও ভূমি অফিসের দৈনন্দিন কাজগুলোও স্বাভাবিকভাবে করে যাচ্ছি। এক্ষেত্রে জটিল কাজের মধ্যে রয়েছে ভূমি মিউটেশন সেবা, ধীরগতিতে হলেও সেটাও আমরা করে যাচ্ছি। তিনি আরো জানান এসি ল্যান্ড পোষ্টিং এর ব্যাপারে ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা হয়েছে, তিনি জানিয়েছেন শীঘ্রই একজন এসি ল্যান্ড সেখানে পদায়িত হবেন।

এদিকে ভূমি সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গ্রাহকের সাথে সরেজমিনে কথা বললে তারা জানান, আমরা অনেক সময় এসি ল্যান্ড অফিসে ঘন্টার পরে ঘন্টা বসে থাকি ইউএনও এর অপেক্ষায় থেকে। তারা আরো বলেন, আমরা যখন ভূমি সংক্রান্ত কাজে আসি তখন দেখা যায় ইউএনও মহোদয় তার নিজ দায়িত্বের ফিল্ডের কোনো কাজে গেছেন, অথবা ডিসি অফিসের মিটিং বা অন্য কোনো সরকারী প্রোগ্রামে অন্যত্র রয়েছেন- তখন আমরা যারা দূর-দূরান্ত থেকে আসি তখন আমাদের তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়- যা নির্দিষ্ট কোনো এসি ল্যান্ড থাকলে আমাদের সে বিড়ম্বনার শিকার হতে হতো না। এ ব্যাপারে তারা অতি দ্রুত একজন এসি ল্যান্ড পোষ্টিং দেয়ার জন্য মাদারীপুর জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট