1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেল আরও ৭৩ ফিলিস্তিনির

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন ক্ষুধাজনিত কারণে মারা গেছে। যার মধ্যে একজন ৬ বছরের শিশু রয়েছে।  বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৯ জনকে খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত ৬১,৫৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,০৮৮ জন আহত হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ভিক্ষ বন্ধ ও অবরোধ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

মোহাম্মদ আবু নাহল নামের এক ফিলিস্তিনি বলেন, ‘গুলি চলার মধ্যে আমি পেটের ওপর ভর করে হামাগুড়ি দিয়েছি। আমাদের নিচে অনেক লাশ পড়ে ছিল, আমরা তাদের টেনে বের করছিলাম। আমি শুধু আমার সন্তানদের খাওয়ানোর জন্য এসেছি। খাবার আর পানি থাকলে আসতাম না। কী করব? চুরি করব? লুট করব?’

চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত ও বর্বর ইসরাইলি বাহিনী পরিচালিত জিএইচএফ-এর কার্যক্রম শুরুর পর গাজায় সহায়তা সংগ্রহকারীদের মৃত্যুর সংখ্যা ১,৮৩৮ জন ছাড়িয়েছে।

এদিকে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, অপুষ্টিতে মারা গেছে ৬ বছরের জামাল ফাদি আল-নাজ্জার এবং ৩০ বছরের উইসাম আবু মোহসেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে শতাধিক শিশুসহ ২২৭ জন ক্ষুধাজনিত কারণে মারা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট