1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) বিকেলে মাদারীপুর প্রেসক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখা ও সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংস্থার সভাপতি শরীফ মো: ফায়েজুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা ও বিটিভির সাংবাদিক (সাবেক) সাংবাদিক মাহবুবর রহমান বাদল, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক (জনকন্ঠ) সুবল বিশ্বাস, মানবজমিন পত্রিকার সাংবাদিক আহসান কাজল, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক গাউস-উর- রহমান, রুপালী বাংলাদেশ ও আমার দেশ পত্রিকার সাংবাদিক বজলুর রহমান, যুগান্তরের সাংবাদিক রবিউল হাসান, দৈনিক বাংলাদেশ কন্ঠের সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া । এছাড়াও উক্ত মানববন্ধন ও বিক্ষোভে সাংবাদিকদের মধ্যে আরো উপস্তিত ছিলেন সময় টিভির ফটোগ্রাফার ও সাংবাদিক শাহাদাত আকন, জেটিভি’র সাংবাদিক মনিরজ্জামান মনির, রাজধানী টিভির সাংবাদিক ইসমাইল হোসেন হৃদয়, নিউজ বাংলা টুয়েন্টিফোর এর সাংবাদিক কাজী সোহাগ, মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নূরুল হক সর্দার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শরীফ সাজ্জাদ প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের মধ্যে আরো যারা বাকী আছে তাদেরও অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও দোষীদের ফাঁসির দাবী জানান। অনুষ্ঠানের সভাপতি শরীফ ফায়েজুল কবীর তার বক্তব্যে উক্ত হত্যাকান্ডের তীব্র নিন্দা, ঘৃণা ও জোরালো প্রতিবাদের পাশাপাশি হত্যাকান্ডের সাথে জড়িতদের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক দ্রুত গ্রেফতার ও ১৫ কার্যদিবসের মধ্যে চার্জশীট প্রদানের ঘোষণা করায় বর্তমান সরকারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তারা আরো বলেন, একটি স্বাধীন দেশের রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায় না। এ ধরনের নৃশংস হত্যাকান্ড গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের উপর সরাসরি আঘাত। তারা সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন, পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা আইন নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের আহ্বান জানান, বিচারের বাণী যেনো সাগর-রুনি হত্যাকান্ডের মতো ১১৯ বার পিছিয়ে না যায়, বিচারের বাণী যেনো নিরবে-নিভৃতে না কাঁদে !

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট