1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

জুলাই সনদ নিয়ে ঐকমত্যে গড়িমসি, কমিশনের মেয়াদ শেষের পথে

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি বহুল আলোচিত ‘জুলাই সনদ’। সনদটি চূড়ান্ত হলে সংস্কার বাস্তবায়নের রূপরেখা কী হবে—এ নিয়েও বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসে সনদ চূড়ান্ত করার চেষ্টা করা হবে। এর আগে একাধিক দফায় খসড়া পাঠানো হলেও মতপার্থক্যের কারণে অগ্রগতি হয়নি।

প্রধান বিরোধের জায়গা হলো সংস্কার বাস্তবায়নের সময়সীমা ও আইনি ভিত্তি। বিএনপি নির্বাচনের পরবর্তী দুই বছরে বাস্তবায়নের পক্ষে থাকলেও জামায়াত ও এনসিপি অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন চান এবং সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি তুলছেন।

জাতীয় ঐকমত্য কমিশন চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ছয় মাস মেয়াদি কাজ শুরু করেছিল। প্রাথমিকভাবে জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও তা হয়নি। মেয়াদ শেষ হবে ১৫ আগস্ট।

যদি শেষ মুহূর্তে ঐকমত্য না হয়, তখন কী হবে—এই প্রশ্নে আলী রীয়াজ বলেন, “সনদে যেসব জায়গায় ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়েই এগোনো হবে। সব বিষয় নিয়ে একমত হতে গেলে বছরের পর বছর লেগে যাবে।”

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, যেহেতু নির্বাচনের সময়সূচি ঘোষণা হয়ে গেছে, তাই যা হয়েছে তার ভিত্তিতেই স্বাক্ষর হওয়া উচিত। তিনি একে রাজনৈতিক চাপ প্রয়োগের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন।

কমিশনের বাকি সময় অল্প। এখন দেখার বিষয়—শেষ পর্যন্ত জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে ঐক্যমতের পথে হাঁটে নাকি মতবিরোধ থেকেই যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট