1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আলাস্কায় ১৫ আগস্ট পুতিন-ট্রাম্প বৈঠক

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে আলাস্কায় মুখোমুখি হবেন এই দুই নেতা। খবর রয়টার্সের।

গতকাল শুক্রবার ওভাল অফিসে আর্মেনিয়া-আজারবাইজান চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। পরে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, দুই নেতা ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি ও শান্তিপূর্ণ সমাধানের জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর যথাযথ চাপ সৃষ্টি করা হলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি জানান, ইতোমধ্যে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডজনখানেকের বেশি আলোচনা করেছেন এবং তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মস্কো-কিয়েভ সংঘাত বন্ধে কূটনৈতিক নানা পদক্ষেপ নিয়ে আসছেন ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন তিনি। গত বুধবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। উভয় পক্ষই সেই বৈঠককে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট