1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

উত্তরাখণ্ডের বন্যায় ভেসে গেছে ৬০ বাড়ি, শোক জানালেন উর্বশী

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক ডজন লোককে উদ্ধারকারীরা খুঁজছেন। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভাঙনের ফলে চারজন নিহত এবং ৬০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার বাড়িও উত্তরাখণ্ডে। এমন আকস্মিক বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি শোক জানিয়েছেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গভীর শোক প্রকাশ করেছেন উর্বশী। নিজের জন্মস্থান উত্তরকাশীর হরিদ্বারের কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, এই ধ্বংস তাঁর হৃদয়কে ভেঙে দিয়েছে। এক আবেগঘন বিবৃতিতে উর্বশী বলেন, হরিদ্বারের কন্যা হিসেবে উত্তরাখণ্ডের প্রতিটি নদী, প্রতিটি পাথর, প্রতিটি নিশ্বাস আমার অস্তিত্বের অঙ্গ। আজ যখন উত্তরকাশীর খীর গঙ্গায় ভয়াবহ বন্যা দেখি আমার ভূমি, আমার মানুষ, আমার পরিবার এক অনির্বচনীয় ব্যথায় বুক ভরে ওঠে।

তিনি আরও বলেন, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকান-পাট, স্মৃতি, স্বপ্ন সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে, শিশুরা কাঁদছে মা-বাবার জন্য, বাবা-মা প্রার্থনা করছে হারিয়ে যাওয়া সন্তানদের ফেরার আশায়। এটা শুধুই একটি সংবাদ নয়, এ আমার ঘর, আমার মানুষ। উর্বশী রাউটেলা আশ্বাস দিয়ে বলেন, ধারালি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বলছি, আপনি একা নন।

আমি আছি আপনাদের সঙ্গে, প্রার্থনা করছি আপনাদের জন্য, এবং আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে সাহায্য পৌঁছে যায় সঠিক স্থানে।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, উত্তরাখণ্ডে ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার ঘটনায় ৪০ থেকে ৫০টি বাড়ি ভেসে গেছে এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীসহবিভিন্ন উদ্ধারকারী দল উত্তরকাশী জেলার ধরলি গ্রামে পৌঁছেছে যা বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে মনে করা হচ্ছে।

দুর্যোগের ভিডিওতে দেখা গেছে, বিশাল এক জলরাশি ওই এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে ভবনগুলো ভেঙে পড়ছে। পর্যটন কেন্দ্র ধরলিতে অনেকে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট