1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঢাকা জেলা বিএনপির বিশেষ জনসভা

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

শ্রীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর অধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান। এ উপলক্ষে শহীদ ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগকে স্মরণ করে এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা বিএনপি আয়োজন করে এক বিশেষ জনসভা।

জনসভা অনুষ্ঠিত হয় সেই ঐতিহাসিক ও হৃদয়বিদারক স্থানে আশুলিয়া থানা সংলগ্ন ‘নারকীয় জুলাই’-এর লাশ পোড়ানোর মাঠে, যেখানে গণঅভ্যুত্থানের সময় নির্মমভাবে শহীদদের দেহ পোড়ানো হয়েছিল।
এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান।তিনি তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন:

“শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

এদিনের অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-শ্রমিক ও সাধারণ জনগণের পরিবারবর্গকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, উপহার ও শ্রদ্ধাপত্র। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বিএনপি নেতারা পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন,এই পরিবারগুলো শুধু শহীদের নয়, আমাদের দলের, আমাদের জাতির গর্ব।”

আশুলিয়া, সাভারসহ আশপাশের থানা-উপজেলা থেকে হাজারো নেতাকর্মী, ছাত্র-যুব ও শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসমুদ্রে রূপ নেয়।

জয় হোক শহীদের আত্মত্যাগের।জয় হোক গণতন্ত্রের পথে জনগণের আন্দোলনের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট