1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিবেশ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ভ্যানচালক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নড়াইল প্র‌তি‌নি‌ধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এনায়েত লস্কার, ইউপি সদস্য অহিদ শেখ, ওমর মোল্লা এবং মশিয়ার শেখ গ্রুপের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন বিএনপির ইউ‌নিয়ন সভাপতি পারভেজ কাজী এবং ৯নং উলা ওয়ার্ড বিএনপির সভাপতি তবিবর মোল্লার পক্ষের কয়েকজন নেতা-কর্মী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ জুলাই শুক্রবার রাতে ওয়ার্ড সভাপতি তবিবর মোল্লার পক্ষের জুয়েল মোল্লা, শরিফুল, জাকির, আনিচ ও সিনবাদসহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ গ্রুপ।

এরপর ১২ জুলাই শনিবার সকালে গরু বাঁধতে গেলে বাবু গাজী নামের এক ভ্যানচালককেও একই গ্রুপের লোকজন হামলা চালিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিএনপি নেতা পারভেজ কাজী বলেন, “আমাদের লোকজনদের প্রতিপক্ষের সন্ত্রাসীরা মারধর করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং চাই এদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।”

প্রথম হামলার ঘটনায় আহত জুয়েল মোল্লার স্ত্রী সুবর্ণা আক্তার বনানী ১৪ জুলাই সোমবার লোহাগড়া থানায় ৩৫ জনের নাম উল্লেখ ও ৫-৬ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন (মামলা নম্বর ৬)। তবে ঘটনার এতদিন পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেছেন আহতদের পরিবার।

অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ গ্রুপ নিজেরাই নিজেদের ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে পরে পারভেজ কাজী ও তবিবর মোল্লার লোকজনদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের পাঁয়তারা করছে।

প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এলাকা ছেড়ে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট