1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদারীপুরের জেল খানার কারাবন্দী বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া (৭৫) মারা গেছেন। ২৮ জুলাই সোমবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় তার বাড়ী।
মাদারীপুর জেলা কারাগারের তথ্যসূত্র থেকে জানা যায়, ৫ ই আগস্ট/’২৪ এর পর রাজৈর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দিলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। এ বছরের ৩০ এপ্রিল/’২৫ থেকে তিনি মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। সেখানেই তিনি বেশ কিছুদিন যাবৎ কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। রোববার (২৭ জুলাই) বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (২৮ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টার দিকে হঠাৎ ইউসুফ মিয়াসহ দুইজন অসুস্থ হয়ে পড়ে। এসময় দুইজনকেই পুলিশ পাহারায় প্রথমে মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট