1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গজারিয়ায় বালু মহালের দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত তার মরদেহ মেঘনা নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ বালু মহালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি বাহিনীর লোকজন। এ সময় গুলিতে লালু গ্রুপের সদস্য আব্দুল মান্নান ওরফে ‘শুটার মান্নান’ নিহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে সংঘর্ষে জড়ায় তারা। নিহত মান্নান গজারিয়ার জষ্ঠীতলা গ্রামের বাসিন্দা। সংঘর্ষে একই গ্রুপের সদস্য হৃদয় বাঘসহ আরও কয়েকজন আহত হয়েছেন।গজারিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক-এসআই জাহাঙ্গীর আলম খান জানান, “নিহত মান্নানের মরদেহ মেঘনা নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল লুঙ্গি এবং শরীরে শার্ট ছিল।”

স্থানীয়রা জানায়, মেঘনা নদীর গুয়াগাছিয়া ও ইমামপুর সংলগ্ন একটি অবৈধ বালুমহাল দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে নয়ন-পিয়াস গ্রুপের লোকজন। সেই বালুমহালটির নিয়ন্ত্রণ নিতে চাইছিল ইমামপুর ইউনিয়নের আরেক সন্ত্রাসী গোষ্ঠী লালু গ্রুপ।

সোমবার ভোরে লালু গ্রুপের সদস্যরা নয়ন-পিয়াস গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ কিছুটা পিছু হটলেও সকাল ৮টার দিকে তারা একাধিক ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে লালু গ্রুপের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মান্নান।গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন তদন্ত চলছে।”

১৮ জুলাই শুটার মান্নান বাঘাইয়াকান্দি মাছ বাজারে শটগান দিয়ে গুলি চালিয়ে এক মাছ ব্যবসায়ীসহ চারজনকে আহত করেছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট