1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

কপোতাক্ষে ব্রিজ ভেঙে বিপাকে জনপদ, কচুরিপানা উপর দিয়েই চলছে জীবন

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

শেখ জিল্লুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলার মধুকবির জন্মস্থান সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদের ওপরের কাঠের ব্রিজটি ভেঙে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাগরদাঁড়ি ও পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। ব্রিজ না থাকায় আবার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদীতে জমাট বাঁধা শেওলা/কচুরিপানার উপর দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, সম্প্রতি ভারী বর্ষনে অনেকদিন ধরেই কপোতাক্ষ নদে কচুরিপানা জমে থাকায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত ১৬ জুলাই উজান থেকে নেমে আসা শেওলা/কচুরিপানার চাপে সাঁকোটি ভেঙে নদে বিলীন হয়ে যায়। অথচ এটি ছিল সাগরদাঁড়ি ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম। এখন কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে হাঁটছেন জমাট বাঁধা শেওলার উপর দিয়ে, আবার কেউ নৌকা ভাড়া করে পার হচ্ছেন। সাঁকো দিয়ে প্রতিদিন কেশবপুরের সাগরদাঁড়ি, শেখপুরা, রেজাকাটি, বগা, মহাদেবপুর ও তালা উপজেলার সারসা, সরুলিয়া, সেনেরগাতি, ধানদিয়াসহ ২০/২৫ গ্রামের মানুষ চলাচল করে থাকেন। সাগরদাঁড়িতে রয়েছে কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়।
সারসা গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, “ব্রিজ না থাকায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। শেওলার উপর দিয়ে চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে যাচ্ছে। দ্রুত একটা বাঁশের সাঁকো বা কাঠের ব্রিজ হলেও দরকার।”
ব্রিজটি দ্রুত মেরামতের দাবি জানিয়ে এলাকাবাসী জানান, ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া, রোগীসহ নানান কাজে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। দ্রুত বিকল্প ব্যবস্থা এবং টেকসই ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট