1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: জাতিসংঘ ও বিভিন্ন দেশের শোক

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এছাড়া, ভারত, পাকিস্তান ও জাপানের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় এক শোকবার্তায় জানায়, জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং এই দুঃখজনক পরিস্থিতিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

এতে আরও বলা হয়, মঙ্গলবার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে জাতিসংঘ একাত্মতা প্রকাশ করছে এবং জরুরি অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন গভীর দুঃখ প্রকাশ করে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, ‘আমরা নিহত ও তাদের পরিবার এবং আহতদের সঙ্গে আছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া বার্তায় লিখেছেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীর প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভারত বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স পোস্টে বাংলাদেশে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক করে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এমন কঠিন মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।’

এদিকে ঢাকায় জাপান দূতাবাস এক শোকবার্তায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অন্তর্বর্তী) নাওকি তাকাহাশি বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ সম্প্রতি এটি জাইকার সঙ্গে যৌথভাবে প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করেছিল। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা আন্তরিকভাবে কামনা করছি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট