1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মৃত্যুর আগে ১৪ জনকে ফোন করেছিলেন হুমাইরা, মেলেনি সাড়া

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুতে তৈরি হচ্ছে একের পর চাঞ্চল্য। গত ৯ জুলাই করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার পচনধরা মরদেহ।

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে ৬ মাস আগেই; এর আগে সকলের সঙ্গে কমিয়ে দেন যোগাযোগও। এই রহস্যজনক মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর বাবা-মা। তাদের অভিযোগ, মেয়েকে কেউ হত্যা করেছেন!

এদিকে পুলিশ জানায়, গত বছরের ৭ অক্টোবর অন্তত ১৪ জনকে ফোন করার চেষ্টা করেছিলেন হুমাইরা, যাদের একজন জনপ্রিয় পরিচালকও—বর্তমানে যিনি ইসলামাবাদে অবস্থান করছেন। কিন্তু কেউই তার ফোন রিসিভ করেননি।

হুমাইরার ফোন, ডায়েরি ও একটি ক্ষতিগ্রস্ত ট্যাবলেট বর্তমানে প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তার মোবাইলে মোট ২ হাজারের বেশি কন্টাক্ট ছিল, কিন্তু শেষ সময়ে কেউ তার পাশে ছিল না। একাধিক ব্যক্তির কাছে চাকরিও চেয়েছেন হুমায়

তবে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানান দিচ্ছে অন্যকিছু। জানা গেছে, হুমাইরার অ্যাকাউন্টে ৪ লাখ রুপি ছিল এবং তার সাম্প্রতিক লেনদেনের ভিত্তিতে বলা হয়েছে, হুমাইরা কোনো ধরনের আর্থিক সংকটে ছিলেন না।

এর আগে অভিনেত্রী হুমাইরার মরদেহ উদ্ধারের পর খবর ছড়ায়, মৃত্যুর কয়েকদিন আগে তিনি আর্থিক সংকটে ভুগছিলেন, এমনকি বাসা ভাড়া দিতেও হিমশিম খাচ্ছিলেন। তবে বিষয়টি ভিত্তিহীন বলে জানান তার পরিবার। তবে এক তদন্ত কর্মকর্তা জানান, হুমাইরা আর্থিকভাবে সচ্ছল থাকলেও হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

হুমাইরার মরদেহ ঘরের যে কক্ষে পাওয়া যায়, সেটি একটি পেইন্টিং স্টুডিও ছিল এবং পাশের বাথরুমে যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হতো। সেখানে কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত একটি টবও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হুমায়রা কাপড় ধোয়ার সময় হয়তো পিছলে পড়ে গিয়েছিলেন। তবে আশপাশে কোনো রক্তের দাগ ছিল না, শরীরে কোনো হাড় ভাঙার চিহ্নও পাওয়া যায়নি এবং শারীরিক নির্যাতনের কোনো আলামতও মেলেনি। তবে এসব তথ্যে খুনের প্রমাণ না মিললেও পুলিশ এখনই কোনো সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না।

অন্যদিকে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইল ফোন, ট্যাবলেটসহ ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে বড় প্রশ্ন থেকে যায়—তার মরদেহ থেকে দুর্গন্ধ বের হলেও এতদিন তা কেউ জানালো না কেন! নিচতলার বাসিন্দারা জানিয়েছেন, গত নভেম্বরেই তারা গন্ধ টের পেয়েছিলেন। কিন্তু ভবনের দারোয়ান বিষয়টি আমলে নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট