1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

ভারতে ২৮ বাংলাদেশির দুই বছর করে কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

অনুপ্রবেশ ও অবৈধ বসবাসের অভিযোগে ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার (১৯ জুলাই) ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের স্থানীয় তিরুপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালত-২ এই সাজা ঘোষণা করেন।

সাজার পাশাপাশি এই ২৮ বাংলাদেশির সবাইকে ১০ হাজার রুপি করে আর্থিক জরিমানাও করা হয়। কারাভোগ শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেয় আদালত।

তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত ১২ জানুয়ারি আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল সংস্থার হোস্টেলে অভিযান চালায় পাল্লাদাম পুলিশ। সেখান থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তারা কেউই ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে পারেনি।

পরবর্তীতে সবাই স্বীকার করেন অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছেন। তদন্তে পুলিশ জানতে পারে, বিভিন্ন সময়ে এসব বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ৬ মাস থেকে ১০ বছর ধরে দেশটিতে বসবাস করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে থানায় নেয় পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে ১৪-ফরেনারস আইনের ৩(২)(সি) ধারায় মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট