1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবরুদ্ধ হওয়ায় মাদারীপুরের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশ স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাদারীপুরের পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা ছিলো বুধবার (১৬ জুলাই) বেলা ৩ টায়। এজন্য মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চে বিশাল মঞ্চ তৈরী করা হয়েছিলো। বৃষ্টি ও বিরুপ আবহাওয়া উপেক্ষা করে এজন্য সকাল থেকেই শহরের আশেপাশ ও জেলার বিভিন্ন অঞ্চল থেকে তাদের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত হতে থাকে। সাধারণ মানুষও উৎসুক ছিলো তাদের দেখার জন্য। এ কারণে নিরাপত্তার জন্য সভাস্থল ও শহরে বিভিন্ন জায়গায় প্রচুর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছিলো পুলিশ প্রশাসন। কিন্তু মাদারীপুরের কর্মসূচীর আগে সকালে গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা কর্মসূচী থাকায় সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গেলে তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা- যা বিকাল পর্যন্তও চলমান ছিলো। এক পর্যায়ে গোপালগঞ্জ জেলা পুলিশ ও আইন-শৃঙ্খলাবাহিনী তাদের নিরাপত্তা প্রদানে হিমশিম খেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে অবরুদ্ধ হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছুটে গিয়ে যৌথবাহিনীর সাথে একাত্ম হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের উদ্ধার করে। তখন এনসিপি’র মাদারীপুর জেলা শাখার স্থানীয় নেতৃবন্দ ও কর্মী-সমর্থকেরা সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের বিভিন্ন সড়কে মিছিল ও স্লোগানে মুখরিত রাখে, অবস্থান নেয় মঞ্চের আশেপাশে কখন তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন । কিন্তু সন্ধ্যা নাগাদও এনসিপি’র নেতৃবৃন্দ মাদারীপুরের প্রোগ্রামে এসে পৌঁছান নি। মাদারীপুরের নেতৃবৃন্দরা জানিয়েছেন- পরবর্তী কর্মসূচী তারা পরে জানাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট