1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

নওগাঁয় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানে নওগাঁয় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

জেলা সুজনের সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, রাজশাহী জেলা আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, যশোর জেলার আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, সাংবাদিক ফরিদুল করিম তরফদার ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলি সহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় নওগাঁ জেলা সহ বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার সুজনের সদস্য, পেশাজীবি, নারী উদ্যোক্তা ও সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হলে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে। মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা সহ সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন বলে জানান বক্তারা।

সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন- রাজনীতি হলো জনসেবা ও মানবসেবা। যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু বর্তমানে সেই রাজনীতির পরিবর্তন ঘটেছে। রাজনীতি সুস্থ ধারায় আসতে হবে এবং জনকল্যানমুখী হতে হবে। রাজনীতি পরিচ্ছন্ন হলেই আইনের শাষণ কায়েম হবে। আগামী নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন হতে হবে। এ দায়িত্ব আমাদের সকলের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট